,

স্বর্ণের দামে রেকর্ড

news-image
নিউজ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও নতুন করে এর মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে স্বর্ণের দাম বাড়ছে ভরিতে ২ হাজার ৯১৬ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে প্রায় ৭৩ হাজার টাকা। দেশের ইতিহাসে স্বর্ণের এটিই সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার স্বর্ণের নতুর দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। করোনাভাইরাস মহামারির মধ্যেই অলংকার তৈরির এ ধাতুর দাম এখন আকাশচুম্বী। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও বেড়েছে বলে জানিয়েছে বাজুস।
সংগঠনের সভাপতি দিলিপ কুমার আগারওয়ালা সমকালকে বলেন, বিশ্ববাজারে গত এক মাসে ১৩০ ডলার দাম বেড়েছে। দুই মাসে বেড়েছে ২০০ ডলার। গত ছয় মাসে স্বর্ণের দাম বেড়েছে মোট ৪২৫ ডলার। এ কারণে দেশের বাজারেও এর দাম বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, গত তিনদিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে ১০০ ডলার। করোনাভাইরাসের জন্য ব্যবসা স্থবির। অনেকে নিরাপদ বিনিয়োগের জায়গা পাচ্ছেন না। এই আস্থাহীনতার কারণেই স্বর্ণকে একমাত্র ভরসা মনে করে কিনছেন কেউ কেউ। চাহিদা বাড়ার কারণেই দাম বাড়ছে।
তিনি আরও বলেন, এখন আমদানির সুযোগ দেওয়া হলেও পুরোপুরি সুবিধা পেতে আরও সময় লাগবে। সবাই যখন আমদানি করবে তখন আন্তর্জাতিক বাজার দরেই দেশের বাজারেও স্বর্ণ বেচাকেনা হবে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুক্রবার থেকে বিক্রি হবে ৭২ হাজার ৭৮৩ টাকা দরে। বৃহস্পতিবার পর্যন্ত এর দাম ছিল ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৬৩৪ টাকা দরে, যা আগে ছিল ৬৬ হাজার ৭১৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৮৮৬ টাকা দরে, যা আগে ছিল ৫৭ হাজার ৯৭০ টাকা। আর সনাতনি স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৫৬৩ টাকা দরে, যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৪৭ হাজার ৫৮৯ টাকা।
এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা