,

করোনায় সৌদি আরবে ৬৭০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

news-image

সৌদি আরব প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মক্কায় আবু বক্কর সিকদার (৫০) নামে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটির বিভিন্ন প্রদেশে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৬৭০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় মক্কার আল জাহের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর মৃত্যুবরণ করেন। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু বক্কর সিকদার চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ার বাসিন্দা। তিনি চার সন্তানের জনক।

নিহতের ফুফাত ভাই নুরুল আবছার জানান, প্রায় ১৮ দিন পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মক্কার কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি হন আবু বক্কর সিকদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সৌদি আরবের মক্কায় একটি দোকানে চাকরি করতেন আবু বক্কর। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, নিহতের লাশ সেখানেই দাফন করা হবে।

এদিকে, আবু বক্কর সিকদারের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ১৫৬ জন। এখন পর্যন্ত ২ হাজার ৬০১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৩৯৮ জন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট