,

মিসরের হোটেলে মিলল বাংলাদেশি বিউটি এক্সপার্টের লাশ

news-image

অনলাইন ডেস্ক : মিসরের রাজধানী কায়রোর একটি হোটেল থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি বিউটি এক্সপার্ট ফাতেমা খান খুকির (৪৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক ও নিউজার্সির বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত এই নারী পাঁচদিন আগে ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন বলে জানা যায়।

মঙ্গলবার হোটেল কক্ষ থেকে মৃত অবস্থায় খুকিকে উদ্ধার করে কায়রো পুলিশ। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

কায়রো পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, খুকিকে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমাদের প্রিয় দোস্ত ফাতেমা খান খুকি আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। কভিড নাইনটিনে আক্রান্ত হয়ে নয়, তার লাশ পাওয়া গেছে মিসরের একটি হোটেলে।’

শাহজাদী আরও লিখেন, ‘গত সপ্তাহেই ফাতেমার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো কিংবা কূভাবে সে মারা গেল, তার কারণ কেউ জানে না। খুকি, কেন তুমি মিসর গিয়েছিলে? কেন?’

খুকির বান্ধবী নিউইয়র্কের টিভি উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া স্থানীয় সংবাদমাধ্যম এনআরবি কানেক্টকে বলেন, ‘আমিও খবরটি পেয়েছি। আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিসর গিয়েছিল, কারো সাথে গিয়েছিল কি-না, কিংবা কারো সাথে দেখা করতে গিয়েছিল কি-না তার কোনো কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।’

জানা গেছে, বিয়ে বিচ্ছেদের পর বাংলাদেশি এই বিউটি এক্সপার্ট নিউজার্সিতে একাই বসবাস করতেন। কিছুদিন মেসি’জ-এ কাজ করেছিলেন তিনি। খুকির বাড়ি ফেনী বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা