শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ চক্রবর্তী চান সন্তান শুভশ্রীর মতোই হোক

news-image

বিনোদন ডেস্ক : মাস দুয়েক পরেই অর্থাৎ সেপ্টেম্বরের শেষেই রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কোলজুড়ে আসতে যাচ্ছে নতুন অতিথি। এ নিয়ে তাঁদের যেন আনন্দের সীমা নেই। স্ত্রীকে তাই কিছুতেই কাছ ছাড়া করছেন না পরিচালক রাজ চক্রবর্তী। একেবারে কড়া নজরে রাখছেন। শাশুড়ির যত্নেরও শেষ নেই। আদুরে বউমা বলে কথা! সবমিলিয়ে আরবানার বিলাসবহুল ফ্ল্যাটে ‘মাদার টু বি’ শুভশ্রীর যত্ন-আত্তিরের পাশাপাশি কিন্তু হবু সন্তানের কথা চিন্তা করে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা হচ্ছে।

জানা যায়, এখন নাকি বাড়ির কোনও সদস্যই জোরে জোরে কথা বলছেন না! একেবারে নিচু কণ্ঠে কথা বলতে হচ্ছে সকলকে। ফোনে ঘণ্টার পর ঘণ্টা চোখ রাখা একেবারে নিষেধ! রাজের নির্দেশে চেঁচামেচি একেবারে বন্ধ বাড়িতে। শান্ত পরিবেশ বজায় রয়েছে সব সময়ে। তা কী করে সময় কাটছে দম্পতির? হবু সন্তানের জন্য একগুচ্ছ প্ল্যানিং তো রয়েইছে, উপরন্তু ভাল ভাল সিনেমা দেখা, বই পড়া এসবও চলছে। বাদ যাচ্ছে না গান শোনাও। হালকা মিউজিক শুনলে মন ভাল থাকে। সকাল থেকেই নাকি একটা হাসি-ঠাট্টার পরিবেশ রাখা হয়। যাতে ‘উড বি মম’ শুভশ্রীর মন ভাল থাকে।

খাবার মেনুতেও পরিবর্তন এসেছে। স্বাস্থ্যকর, হালকা খাবারই তালিকায় ঠাঁই পেয়েছে। তাছাড়াও বাড়ির প্রতিটা কোণা থেকে শুরু করে বাইরে থেকে আনা জিনিস সবই স্যানিটাইজ করা হচ্ছে। তবে হ্যাঁ, রাজের ইচ্ছে সন্তান শুভশ্রীর মতোই হোক। অভিনেত্রী নাকি ভীষণ ধৈর্য্যশীল। আর সেই গুণটাই সন্তানের মধ্যে আসুক, চাইছেন রাজ।

সম্প্রতি নিজেদের বিবাহবার্ষিকী সেলিব্রেশনের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন শুভশ্রী। সম্পর্কে যে বারবার প্রেমে পড়তে হয়, তার জ্বলন্ত উদাহরণ বোধহয় টলিউডের এই তারকা দম্পতিই। ভীষণ এক্সাইটেড শুভশ্রীকেও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে চকোলেট খাওয়া থেকে শুরু করে নানারকম আদুরে, খুনসুটির মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে। সবমিলিয়ে রাজ-শুভশ্রীর সন্তানের অপেক্ষায় একেবারে বদলে গিয়েছে তারকাদম্পতির আরবানার আস্তানা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ