সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজলের হুঁশিয়ারি

news-image

বিনোদন ডেস্ক : ‘আমি ডিপজল জীবিত থাকা অবস্থায় শিল্পী সমিতিতে টোকা দেবে তেমন কেউ বাংলাদেশে জন্মায়নি। শিল্পী সমিতির কোনো সদস্য বাদ পড়ে থাকলে নিজেরা বসে তা সমাধান করুন। আমাদের সরায়েন না। মিশা-জায়েদ আপনাদের পাশে থাকবে। আমার মনে হয় না ওরা কোথাও ত্রুটি করেছে।’ মিশা সওদাগর-জায়েদ খানকে ১৮ সংগঠনের বয়কটের প্রতিবাদে রোববার সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির পাল্টা সংবাদ সম্মেলনে এ কথা বলেন অভিনেতা ও শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল।

গত ১৫ জুলাই সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। চলচ্চিত্রের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের দুজনকে বয়কট করা হয় বলে জানিয়েছেন প্রযোজক ও পরিচালক সমিতির একাধিক নেতা।

মিশা সওদাগর-জায়েদ খানকে বয়কটের প্রতিবাদে রোববার সন্ধ্যায় শিল্পী সমিতি পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে কঠিন হুঁশিয়ারি দেন অভিনেতা ডিপজল।

মিশা-জায়েদকে বয়কট করার বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করে ডিপজল বলেন, ‘সামনে ঈদ। এই ঈদে যাতে শিল্পী সমিতি কিছু না করতে পারে তারই ষড়যন্ত্র করা হয়েছে। এ সংগঠনে অনন্ত জলিল টাকা দিয়েছে, কাঞ্চন ভাই টাকা দিয়েছেন। আমিও সব সময় আছি এই সংগঠনের পাশে।’

অন্যদিকে মিশা সওদাগর বলেন, ‘ঢাকাই সিনেমা অনেক আগে থেকেই করোনায় আক্রান্ত হয়ে আছে। এ সময় নতুন করে এই সমস্যগুলো তৈরি হয়েছে। আমরা চাইলেই নিজেরা বসে এ সমস্যা সমাধান করতে পারতাম।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী