,

কক্সবাজারে ইয়াবা লুটের সেই আসামি গুলিতে নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা লুটের ঘটনার মূলহোতা মিজানুর রহমান (৩২) আটকের পর পুলিশের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ নিহত হয়েছেন। সোমবার ভোররাতে শহরের খুরুশখুল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত মিজানুর রহমান কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়ার মৃত গোলাম মওলা বাবুল ওরফে জজ বাবুলের ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি) এসএম শাহজাহান কবীর জানান, নিহত মাদক কারবারি মিজান ইতিপূর্বে কক্সবাজার শহরের মাঝের ঘাট এলাকায় সংঘবদ্ধ একটি চক্রের বিপুল পরিমাণ ইয়াবার চালান লুটের ঘটনার মূলহোতা। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজার শহরের চিহ্নিত মাদক কারবারি মিজানুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ১৭ জুলাই যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে কক্সবাজার জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

শাহজাহান কবীর আরও জানান, জিজ্ঞাসাবাদে ইয়াবা মজুদ রাখার তথ্য পুলিশের কাছে স্বীকার করে মিজানুর রহমান। পরে সোমবার ভোরে তাকে নিয়ে পুলিশের একটি দল খুরুশখুল ব্রিজ এলাকায় ইয়াবা উদ্ধারে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে মিজানুর রহমানকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এসময় মিজানুর রহমানের সহযোগীদের ছোড়া গুলিতে মিজানুর ও পুলিশের ২ সদস্য আহত হয়। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এরপর গুলিবিদ্ধদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের বাঁকখালী নদী তীরবর্তী মাঝেরঘাট এলাকাসংলগ্ন আবু ছৈয়দ কোম্পানীর জেটি থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্রের বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় মিজানুরের নেতৃত্বে আরেকটি দল জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার পর তার ২ সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করলেও সে পলাতক ছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা