,

গণস্বাস্থ্য আইনি ব্যবস্থা নেবে সাহাবউদ্দিন মেডিকেলের বিরুদ্ধে

news-image

নিজস্ব প্রতিবেদক : সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ সোমবার সকালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ‘জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

বিবৃতিতে তিনি বলেন, ‘গণস্বাস্থ্যের কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনার পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা মনে করছি, এটা কোভিড-১৯ জনিত সারা বিশ্ব তথা দেশের এই মহাদুর্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের এই উদ্ভাবনীর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

‘আমাদের আইন বিভাগ সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে’ বলেও জানান ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

এ সময় গণস্বাস্থ্য সরকারের অ্যান্টিবডি টেস্ট এবং কিট সংক্রান্ত সব প্রকার নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন ‘জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট’ প্রকল্পের সমন্বয়কারী।

তিনি বলেন, ‘কোনো প্রকার কিট পরীক্ষার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এই ধরনের কোনো তথ্য কোথাও পান অনুগ্রহ করে আমাদেরকে, স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা বা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করছি।’

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট অ্যান্টিবডি টেস্ট কিট’ এখনো সরকারের অনুমোদন পায়নি উল্লেখ করে ডা. মুহিব উল্লাহ বলেন, ‘এই কিটের কোনো বিপণন হয়নি। শুধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার জন্য বা ট্র্যায়ালের জন্যও দেওয়া হয়নি।’

এ বিষয়টি গত ১১ জুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করেছিলেন বলেও জানান ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা