সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুমায়ূন জাদুঘর হচ্ছে না পারিবারিক সমন্বয়হীনতায়

news-image

নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে রবিবার সকালে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, শাওনের বাবা এবং নুহাশপল্লীর কর্মচরী ও হুমায়ূন ভক্তসহ হিমু পরিবহণের সদস্যরা কবর জিয়ারত, ফাতেহা পাঠ করেন। পরে তারা হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পন করেন।

তবে করোনা ভাইরাসের সংক্রামনের কারণে এবার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবার তার ভক্তদের উপস্থিতিও বরাবরের তুলনায় কম ছিল।

বেলা এগারোটার দিকে মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিশাত, নিনিতসহ পরিবারের সদ্যদের নিয়ে নুহাশপল্লীতে আসেন। পরে সাড়ে ১১টার দিকে মেহের আফরোজ শাওন, ছেলে নিশাত, নিনিত, শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী ও নুহাশপল্লীর কর্মচারী ও হুমায়ূন ভক্তরা কবরে পুষ্পস্তবক অর্পন এবং হুমায়ূনের কবর জিয়ারত করেন। লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মজিবুর রহমান।

এদিকে রবিবার সকাল থেকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে চির নিদ্রায় শায়িত প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের নুহাশপল্লীতে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হুমায়ূনভক্ত এবং তার শুভাকাংখীরা ছুটে আসেন। নূহাশপল্লীর লিচু তলায় চির নিদ্রায় শায়িত প্রিয় লেখকের কবর জিয়ারত শেষে ঘুড়ে দেখছেন প্রিয় লেখকের নিজের হাতে গড়া নুহাশপল্লীর নানা স্থাপনা। দর্শনার্থীদের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন নুহাশপল্লীর কর্মীরা।

নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সৃজনশীল প্রকাশক ও পরিষদের কয়েকজন নেতৃবৃন্দ। এদের মধ্যে অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, কাকলী প্রকাশণীর সেলিম আহমেদ, অন্বেষা প্রকাশনীর শাহাদাৎ হোসেন, কাঠপেন্সিল প্রকাশনীর এসকে চৌধুরী, অভিনেতা সিরাজুল কবির কমল প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, প্রতিবছর বিভিন্ন এতিমখানার এতিমদের নিয়ে কোরআনখানির ব্যবস্থা করা হতো। এবার তা সীমিত আকারে হয়েছে। কোরআনখানি ও আপ্যায়ন করতে যে টাকা ব্যয় হতো সে টাকাগুলো করোনাকালে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত লোক ইতোমধ্যে যারা চাকুরি হারিয়ে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করেছন এমন লোকদের এক মাস ধরে বিভিন্ন সোর্সের মাধ্যমে খুঁজে বের করে দুইশত পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।

তিনি নূহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের কবরের কাছে একটি জাদুঘর নির্মাণ প্রসঙ্গে বলেন, নুহাশপল্লী একটি পারিবারিক সম্পদ। পারিবারিক সম্পত্তির মধ্যে এ রকম কিছু একটা করতে হলে পরিবারের সবার মতামত নিতে হবে। ওই জায়গাটিতে এখনো আমি অপারগ হয়ে আছি। আমি এখনো সবাইকে একত্র করতে পারিনি। পারিবারিক সমন্বয়হীনতার কারণে জাদুঘরটির নির্মান কাজ শুরু করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে জাদুঘরটি নির্মাণ করার।

তিনি জোর দিয়ে বলেন, জাদুঘর নুহাশপল্লীতেই হবে, এটা নিশ্চিত করে বলছি।

হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করে শাওন বলেন, বর্ষাকে তিনি উদযাপন করতেন। আমরা বৃষ্টিতে ভিজি আর তিনি বর্ষা উদযাপন করতেন। যা তার ভক্তরাও জানে। বৃষ্টি নিয়ে তাঁর অনেক গান রয়েছে অনেক লেখা রয়েছে। তার চলচ্চিত্রেও বর্ষাকে তিনি তুলে ধরেছেন।

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, দিনটি উপলক্ষ্যে সকাল থেকে সীমিত পরিসরে কোরআনখানির আয়োজন করা হয়। এছাড়া স্যারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। ডাক নাম কাজল। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা ছিলেন গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। কথাসাহিত্যিক জাফর ইকবাল তার ছোটো ভাই। সবার ছোটো ভাই আহসান হাবীব নামকরা কার্টুনিস্ট ও রম্যলেখক। তিনি ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী