বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমসহ দেশের এক ঝাঁক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন রবিবার। তবে তামিম ইকবাল এখনই মাঠে ফেরার চিন্তা করতে পারছেন না। আসলে বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভোগা ওয়ানডে অধিনায়কের চিন্তায় এখন বরং নিজের সুস্থতা। তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তামিম বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন। ঢাকায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। প্যাথলজিক্যাল টেস্ট, সিটি স্ক্যানও করিয়েছেন। কিন্তু এতে তার ব্যথার কারণ জানা যায়নি।

সংবাদ মাধ্যমকে তামিম বলেন, ‘গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না। বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরো কিছু পরীক্ষা করাতে চান। এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।’

তামিম তাই ভাবছেন বিদেশে যাওয়ার। প্রাথমিক ভাবে লন্ডনে যাওয়া পরিকল্পনা তার। বাঁ-হাতি ওপেনার বলেন, ‘লন্ডনের ডাক্তারের সঙ্গে কথাও হয়েছে। তবে ওখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনের ঝামেলা আছে। এর পরও ভাবছি প্রথম সুযোগেই লন্ডন যাব।’

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা