,

সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয়ের ৫০ শতাংশ স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয়ের জন্য রাখা বাজেট বরাদ্দের অর্ধেক; অর্থাৎ ৫০ শতাংশ স্থগিত থাকবে। রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার অগ্রাধিকার খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার জন্য সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য। তাই সংস্থা ও প্রতিষ্ঠানের সব ধরনের রুটিন ভ্রমণ পরিহার করতেও বলা হয়েছে।

চলতি ২০২০-২১ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটে ‘ভ্রমণ ও বদলি’ বাবদ ২ হাজার ২৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ পরিপত্র কার্যকরের মাধ্যমে সরকার অন্তত এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে ভ্রমণ ও বদলি বাবদ ২ হাজার ২১৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। গত ২৭ মার্চ থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে সরকারি কর্মচারীরা খুব একটা ভ্রমণ করতে পারেননি। তারপরও বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ২ হাজার ২৪৮ কোটি টাকা।

অর্থ বিভাগ কয়েক দিন আগে আলাদা এক পরিপত্রে আগামী ডিসেম্বর পর্যন্ত সব ধরনের গাড়ি কেনার কার্যক্রমও স্থগিত রাখে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক