,

রাজধানীসহ ১৩ জেলায় ২০ জুলাই থেকে শুরু হবে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের যেসকল নাগরিকগণ বিদেশ যাবেন তাদের জন্য আগামী ২০ জুলাই থেকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি মার্কেটে স্থাপন করা অস্থায়ী কোভিড-১৯ আইসােলেশন কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযােগাযােগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির মেডিকেল অফিসার ও যুগ্ন সদস্য সচিব ডাঃ মােস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

সেখানে বলা হয়, বিদেশগামী বাংলাদেশের নাগরিকগণের মধ্যে যারা ঢাকা মহানগরীতে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করতে চান তারা ২০ জুলাই থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাখালীস্থ ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী কোভিড-১৯ আইসােলেশন কেন্দ্রে নমুনা প্রদান করতে পারবেন। একইসাথে ঢাকার বাইরে ১৩টি জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনগণের তত্ত্বাবধানে একই তারিখ থেকে নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে।

যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেসব জেলাগুলাে হলাে বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়নগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীগণকে যাত্রার ৭২ ঘন্টা পূর্বে নমুনা দিতে হবে। নমুনা প্রদানের সময় পাসপাের্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে এবং মূল পাসপাের্ট ও টিকেট প্রদর্শন করতে হবে।

সেইসাথে নমুনা প্রদানের জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহিত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপাের্ট প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা