শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই সাহেদের মামলার চার্জশিট : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে নতুন মামলার শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে পিআইবিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ‌’তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলাও খতিয়ে দেখা হবে।’

তিনি বলেন, ‘সাহেদের ঘটনায় পুলিশের যা করার তা করে যাচ্ছে। কিছু মামলায় তার জামিন নেওয়া আছে। তবে তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলা আমরা দেখব। একইসঙ্গে তিনি এত মামলা নিয়ে কীভাবে ঘুরে বেরিয়েছেন তারও তদন্ত চলছে। সাহেদকে এসব মামলায় অবশ্যই শাস্তি পেতে হবে। কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘করোনা টেস্টের নামে সাহেদ জঘন্য অপরাধ করেছেন। তার জন্য দেশের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে। এ কারণে সরকার তদন্ত করে তাকে ধরেছে। তার প্রতারণার সব জাল ছিন্ন করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ