সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েম্বলিতে এফএ কাপের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে আর্সেনাল। গানার্সদের পক্ষে দুটি গোলই করেছেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। রোববার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ী দলের বিপক্ষে ১ আগস্ট শিরোপার জন্য লড়বে আর্সেনাল।

লড়াইটা শুধু এফএ কাপের সেমিফাইনালই ছিল না; বরং গুরু শীষ্যের লড়াইও। অবশ্য ৯০ মিনিটের ধ্রুপদী লড়াই শেষে জয়ী পেপ গার্দিওলার এক সময়ের ডাগআউট সঙ্গী, সহকারী মাইকেল আর্তেতাই।

শনিবার ম্যাচের ১৭ মিনিটেই আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। এ সময় নিকোলাস পেপের ক্রস থেকে জাল বল পাঠান গ্যাবনের এই ফুটবলার। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্নার্সরা। বিরতির পর ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে আর্সেনালকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে।

প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে শিরোপা হারানোর পর এবার এফএ কাপ জয়ের আশাও শেষ হয়ে গেল ম্যানসিটির।

লিগে সিটি এবং আর্সেনাল দুই দলেরই এখনো দুটি করে খেলা বাকি। সিটি আছে টেবিলের দুইয়ে। অন্যদিকে আর্সেনাল দশম স্থানে। সেই দলটাই এফএ কাপে পৌঁছে গেল ফাইনালে। দীর্ঘ দিনের শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন এখন দেখতেই পারে দলটি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী