,

রংপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাধন পাহান মিঞ্জি নামে (১০) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে নগরীর ৩১ নং ওয়ার্ডের উত্তর শেখপাড়া আদিবাসী এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত সাধন ওই এলাকার বাবু রাম মিঞ্জির বড় ছেলে এবং স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বাড়ির পাশে জমিতে মাছ ধরার জন্য বড়শি ফেলে রাখে সাধন ও তার দুই বন্ধু। রবিবার সকাল ৭ টার দিকে তারা তিনজন ওই বড়শি তুলতে সেখানে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাকি দুজন বাড়িতে ফিরে আসে। তবে সাধন সেখানেই অবস্থান করছিল। পরে তাদের কাছ থেকে সাধনের সেখানে অবস্থানের বিষয়টি শুনে পরিবারের লোকজন গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সামসুল হক।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা