সিনেমার নায়িকা নাটকের শুটিংয়ে
বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম। ‘ভালো থেকো’ সিনেমায় সাবলীল অভিনয় দিয়ে মন কেড়েছে সিনেমা প্রেমীদের। তানহা তাসনিয়া ইসলাম শুধু সিনেমায় নিজেকে আটকে রাখেনি, ওয়েব সিরিজ, নাটক, বিজ্ঞাপন এবং বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।
করোনাকালে ঘরেই অবস্থান করছিলেন এ-নায়িকা। তবে তিনি একটি সিঙ্গেল নাটকের মধ্যে দিয়ে কাজে ফিরলেন। ‘শঙ্কিত সময়’ শিরোনামের নাটকটিতে তানহার বিপরীতে রয়েছেন এস এম জনি।
আজ উত্তরাসহ বিভিন্ন স্থানে নাটকটির চিত্রধারণ করেন পরিচালক অলক হাসান। নাটকটি অনলাইনের জন্য নির্মিত হয়েছে এবং এই ঈদেই এটি অবমুক্ত করা হবে বলে জানান। নাটকটি রচনা করেছেন শ্যামল শিশির।
তানহা বলেন, ‘নাটকটি করোনা ভাইরাস রিলেটেড। ফ্যামিলি ড্রামা ও রোমান্টিক ঘরানার গল্পের উপর নাটকটি নির্মিত হয়েছে। দারুণ একটি গল্প, আশা করছি কাজটি সবারই ভালো লাগবে।’
তানহা আরও বলেন, ‘দারুণ একটা অনুভূতি হচ্ছে এবং অপেক্ষা করছিলাম কবে থেকে কাজ শুরু করবো অবশেষে কাজ শুরু করলাম ভালোই লাগছে। পাশাপাশি একটা ভয় তো কাজ করছেই কিন্তু আমরা সচেতনতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেছি। এই তিন মাসে অনেক কাজের অফার পেয়েছি কিন্তু করি নাই। আর সিনেমার নতুন কোনো খবর নেই। একটা সিনেমায় কাজের কথা চলছে, এখন দেখা যাক কি হয়।’











