ওবামা-গেটস-বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক মজা করেই!

news-image

অনলাইন ডেস্ক : মজার ছলে মার্কিন প্রভাবশালীদের অ্যাকাউন্ট হ্যাক করেন তিন বন্ধু। নিউ ইয়র্ক টাইমস ও ডেইলি মেইল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বারাক ওবামা, বিল গেটস, জো বাইডেন ও কিম কার্দাশিয়ানসহ বিশ্বের শীর্ষ প্রভাবশালীদের ভ্যারিফায়েট টুইটার অ্যাকউন্ট বড় কোনো হ্যাকার গ্রুপ বা রাষ্ট্রীয় মদদকৃত চক্র নয়, তিন তরুণ মিলে হ্যাক করেছে।

ডিসকর্ড নামক একটি সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট হ্যাক নিয়ে মজা করে চ্যাট করছিলেন তারা। এর মধ্যে একজন কিশোর, সে তার মায়ের সঙ্গে থাকে। এই খবর প্রকাশিত হওয়ার পর রীতিমতো ঢোক গিলছেন সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞ ব্রেট ক্যালো ডেইলি মেইলকে বলেন, ‘ এই ধরনের ঘটনা বাজারে দরপতন বা নির্বাচনে ভূয়া তথ্যের মতো মারাত্মক সব ঘটনার জন্ম দিতে পারবে। কিন্তু যেহেতু হ্যাকাররা তরুণ তাই বিটকয়েন কেলেঙ্কারি ছাড়া আর তেমন ক্ষতি হয় নি। টুইটার ভাগ্যবান।

এফবিআই এই ঘটনার তদন্ত করছে। হ্যাকাররা ১৩০টি অ্যাকউন্টকে লক্ষবস্তু বানিয়েছিলো। এর মধ্যে তারা ৪৫টি অ্যাকউন্ট নিয়ন্ত্রণে নেয় ও ৮টি তথ্য ডাউনলোড করে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ