,

রংপুরে করোনা শনাক্ত আরও ৬১ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে চার জেলায় নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, ব্যাংকার ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পীরগঞ্জে ৮, গঙ্গাচড়ায় ৪, কাউনিয়াতে ২, মিঠাপুকুরে ১, তারাগঞ্জে ১, মেট্রোপলিটন পুলিশের ২, প্রাইম মেডিকেল কলেজে ১, অগ্রণী ব্যাংকে কর্মরত ১ জন, নগরীর বিভিন্ন এলাকার আরও ৯ জন রয়েছেন।

এছাড়া লালমনিরহাট সদরে ৮, হাতিবান্ধায় ৪ ও আদিতমারীতে ১ জন, গাইবান্ধা সদরে ৬, সুন্দরগঞ্জে ২, ফুলছড়িতে ১ ও সাঘাটায় ১ জন এবং কুড়িগ্রাম সদরে ৫, উলিপুরে ২, চিলমারীতে ১ ও নাগেশ্বরীতে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের  অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৯ জন লালমনিরহাটে ১৩, গাইবান্ধায় ১০ ও কুড়িগ্রাম জেলার ৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি