ক্রিকেটার মোসাদ্দেক অনলাইনে গরু কিনলেন

news-image

স্পোর্টস ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি খামার থেকে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ২ লাখ ২০ হাজার টাকায় একটি কোরবানির পশু কিনলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।

শুক্রবার রাতে উপজেলার নগর হাওলা গ্রামের ভাই ভাই এগ্রো ফার্ম হতে সাদা কালচে রঙের একটি বলদ গরু ক্রয় করেন তিনি।

খামারের মালিক রফিকুল ইসলাম জানান , করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে অনলাইনে গরু বিক্রি করার জন্য ইতোমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। এরই সুবাধে শুক্রবার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন মোবাইল ফোনে যোগাযোগ করে গরু কিনতে আসেন।

এ বিষয়ে ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, প্রত্যেক বছরই প্রান্তিক কৃষকদের কাছ থেকে কোরবানির জন্য পশু কিনে থাকি । গত বছর ময়মনসিংহের একটি এলাকা থেকে কোরবানির জন্য গরু কেনা হয়েছিল। এ বছর করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাজারে গরু কেনা সম্ভব হবে না। তাই, স্বাস্থ্য নিরাপত্তার জন্য পশুর হাট এড়িয়ে নিরিবিলি হয়েই প্রান্তিক ফার্ম থেকে গরু ক্রয় করেছি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ