,

বজ্রপাতে ২ স্কুলছাত্রের মৃত্যু

news-image

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে মো. ইমরান হোসেন (১৩) ও মো. শাকিব (১২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. নাহিদ (১১) নামে আরো এক শিশু মারাত্মক আহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার বাগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শাকিব ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও ইমরান একই গ্রামের মো. গোফরানের ছেলে। শাকিব স্থানীয় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও ইমরান একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, এ দিন সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে শাকিব, ইমরান ও নাহিদসহ কয়েকজন কিশোর মিলে খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাতে তিন কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদ হাসপতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন দুই কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে খেলার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর