শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নব্য জেএমবির নারী সদস্য আয়েশা চার দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নব্য জেএমবি’র (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার সদস্য আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথের (২৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালত সূত্র এ নিশ্চিত করেছে। আদালতের সূত্র মতে, শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বাংলাদেশের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ