শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যের সবচেয়ে কাছ থেকে তোলা ছবি

news-image

অনলাইন ডেস্ক : এ যাবতকালের সবচেয়ে কাছ থেকে তোলা সূর্যের ছবি প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সোলার অরবিট মিশন।

ছবিতে দেখা যাচ্ছে আলোকমণ্ডলের হাজার হাজার ক্ষুদ্রাকার সৌর শিখা নেচে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা যাকে ‘ক্যাম্প-ফায়ারের’ সঙ্গে তুলনা করেছেন।

এই অরবিট মিশন কেপ ক্যানাভেরাল থেকে গত ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল। সূর্যের ৭.৭০ কোটি কিলোমিটার দূর থেকে গত মাসে এই চমকপ্রদ ছবি তুলেছে সোলার অরবিটার। এই দূরত্ব পৃথিবী ও সূর্যের মোট দূরত্বের প্রায় অর্ধেক।

হলুদ ও কালো ধোঁয়াটে ধূসর বর্ণের জ্বলন্ত অগ্নিকুণ্ডের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

দশ বছরের বেশি সময় ধরে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি বা সৌর পর্যবেক্ষণ কেন্দ্র সূর্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছে।

পৃথিবীর কক্ষপথ থেকে প্রতি এক সেকেন্ডেরও কম সময় পর পর তারা সূর্যের অসংখ্য ছবি তুলেছে। তাদের অতি উচ্চ মানসম্পন্ন ক্যামেরা ৪২৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে ৪২ কোটি ছবি তুলেছে এক দশক ধরে। তবে এত কাছ থেকে আগে কখনো তোলা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ