,

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই খুন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে সদর থানার পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক এএসআই।

শুক্রবার বিকেলে সদর উপজেলার চান্দপুর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে সদর থানার এ এস আই আমির হোসেন (৩৫) ও মনির শংকর চান্দপুর গ্রামের ব্রীজের পাশে একটি মামলার আসামি পাঘাচং চান্দপুর গ্রামের মুসা মিয়ার পুত্র মামুন মিয়া (২৫) কে ধরতে যায়। এ সময় আসামির ছুরিকাঘাতে আমির হোসেন ও মনির শংকর গুরুতর আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে আসে। ঘটনার পর পর বিপুল সংখ্যাক পুলিশ চান্দপুর গ্রামে অভিযান চালায়। জেলা পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান ঘটনাস্থল থেকে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা