ফাহিম খুন : একজন আটক

news-image

অনলাইন ডেস্ক : রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক বিনিয়োগকারী ফাহিম সালেহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ। একাধিক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে পিক্স১১ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

নিউইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে নিজের বিলাসবহুল বাসায় স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে খুন হন ফাহিম। নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে একজন পুলিশ জানিয়েছেন, কোনো পেশাদার খুনি আগে থেকে পরিকল্পনা করে এই কাজ করেছে।

ফাহিমের ময়নাতদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। সেখানে দেখা গেছে, একাধিক কোপের পর তার মৃত্যু হয়েছে।

ডেইলি মেইলের আরেকটি প্রতিবেদন থেকে জানা গেছে, ফাহিমদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে।

ফাহিম প্রযুক্তি জগতে নিজের পথচলা শুরু করেন ওয়েব ডেভেলপার হিসেবে। এরপর ধীরে ধীরে নিজেকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৫ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত পাঠাওয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

খুন হওয়ার দিন দুপুর দেড়টার দিকে সিসিটিভিতে ফাহিমকে সর্বশেষ দেখা যায়। ওই সময় একটি ব্যাগ হাতে সন্দেহভাজনকেও দেখা যায়। তারা লিফটের জন্য দাঁড়িয়ে থাকেন।

ভিডিওতে দেখা গেছে, ফাহিম কিছুটা অস্বস্তি নিয়ে খুনির দিকে তাকান। এরপর লিফটে দুজন একসঙ্গে উঠে যান। ফাহিম সাত-তলায় নিজের ফ্ল্যাটে ঢুকতে গেলেই তাকে আক্রমণ করে খুনি।

ফাহিমের আত্মীয়রা জানিয়েছেন, সে কখনো কোনো হুমকি পাওয়ার কথা জানায়নি। কোনো কিছু নিয়ে ভয়ে আছে এমন কথাও কাউকে বলেনি।

পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমকে কাটা হয়েছে। করাতটি পাশেই পড়ে ছিল। শরীরের বিভিন্ন অংশ ভরা ছিল একটি ব্যাগে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ