,

সাবরিনা ফের ২ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এর আগে দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয় থেকে ডা. সাবরিনাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ আদেশ দেন।
এর আগে গত ১৪ জুলাই ডা. সাবরিনার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ সে রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।

এদিকে সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে আবার গত বুধবার ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১২ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় জেকেজি গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর গ্রেপ্তার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা