সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ১ কোটি ৩৭ লাখ টাকার বিড়ি নকল ব্যান্ডরোল উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ পৌর শহর থেকে এবার বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

গত বৃহস্পতিবার রাতে হারাগাছ পৌর এলাকার পশ্চিম পোদ্দারপাড়ার একটি বাড়ি থেকে এসব নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এ সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নকল ব্যান্ডরোল সিন্ডিকেটের সদস্য স্বপন প্রামাণিক, নয়ন প্রামাণিক ও সবুজ প্রামাণিক পালিয়ে যান।

এদিকে রংপুর বিভাগীয় কাস্টমস কর্মকর্তা একেএম খায়রুল বাশার জানান, কাস্টমসের বিভাগীয় কমিশনারের নির্দেশে একটি অভিযানিক দল হারাগাছের পোদ্দারপাড়ায় মৃত সাহেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিড়ির নকল ব্যান্ডরোলগুলো উদ্ধার করেছে। এসব ব্যান্ডরোলের বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার ৬০২ টাকা।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী জানান, এ ঘটনায় হারাগাছ মেট্রোপলিটন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চলমান পরিস্থিতিতে রাজস্ব আদায়ের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শনিবার হারাগাছের দুইটি গোডাউন থেকে রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহনের সময় কাভার্ড ভ্যানসহ বিভিন্ন নামের ২৯ লাখ ১২ হাজার শলাকা বিড়ি উদ্ধার করা হয়। যার মূল্য ছিল ২০ লাখ ৯৬ হাজার ৬৪০ টাকা। এসব বিড়ি থেকে সরকারের ৯ লাখ ৪৩ হাজার ৪৮৮ টাকা রাজস্ব আদায় হতো।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী