,

রংপুরে করোনা আক্রান্ত তিন রোগীর মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে নতুন করে ৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরা হলেন, রংপুর নগরীর চব্বিশ হাজারীর মোঃ নজরুল ইসলাম (৪৫), সেন্ট্রাল রোডের গোলাম মোস্তফা (৬০) ও গুপ্তপাড়ার রিয়াজুল জলিল (৬৫)।

বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা করোনা কো-অর্ডিনেটর ডাঃ শাইখুল সুজা জানান, রিয়াজুল জলিলের শরীরের করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই তার স্যাম্পল নেওয়া হয়। গত বুধবার তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন এবং সে দিনেই তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস, হৃদরোগে ভূগছিলেন।

অপরদিকে গত ৮ জুলাই নজরুল ইসলাম ও ১২ জুলাই গোলাম মোস্তফা করোনায় আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন।

নজরুল ইসলাম ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও গোলাম মোস্তফা হৃদরোগসহ উচ্চ রক্তচাপে ভুগছিলেন। নজরুল ইসলাম বুধবার রাতে ও গোলাম মোস্তফা বৃহস্পতিবার দুপুরে মারা যান। এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা