,

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

news-image

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে নারীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে গলা কেটে ও মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত চারজন হলেন- বাড়ির মালিক গণি মিয়া (৪৫), স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭), ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।

স্থানীয়রা জানান, গণি মিয়া এলাকায় নতুন বাড়ি করে বসবাস করছিলেন। তবে কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবন্ধ ছিল। শুক্রবার সকালে গণি মিয়ার শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে ভেতরে কারও সাড়া না পেয়ে আশপাশের বাড়ির লোকজনকে জানান। স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা তালা ভেঙে ভেতরে ঢুকে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশের ধারণা, একদিন আগে কিংবা আগের রাতে তাদের গলা কেটে খুন করা হয়েছে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, এ হত্যাকাণ্ডের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। খুনের রহস্য উদঘাটনে জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা