,

নতুন গাড়ি কেনার বিষয়ে যা বললেন এমপি বুবলি

news-image

নিউজ ডেস্ক : সংরক্ষিত আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি শুল্কমুক্ত সুবিধা নিয়ে ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের নতুন একটি গাড়ি কিনেছেন সম্প্রতি। তার গাড়িটির দাম দেড় কোটি টাকার বেশি বলে অভিযোগ ওঠে ফেইসবুকে।

তবে এসব অভিযোগের জবাব দিয়েছেন এমপি বুবলি। তিনি বলেছেন, শুল্কমুক্ত সুবিধা নিয়ে কেনা ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের নতুন এই গাড়িটির দাম ৫০ লাখ টাকা।

তামান্না নুসরাত বুবলি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি কিনেছি। আমার দু’সন্তানের জন্য রাজধানীতে একটি ফ্ল্যাট রেখে গিয়েছিলেন আমার স্বামী। সেই টাকায় মূলত এ গাড়িটি কিনেছি। কিন্তু অনেকেই বুঝে না বুঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

বুবলি তার ফেইসবুক পেজে গাড়ি কেনার ভাউচারও পকাশ করেন।

তিনি আরো বলেন, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট সহ্য করে আমাকে পথ চলতে হয়েছে। প্রতিটি মা চান তার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। স্বামীহীন আমার যাপিত জীবনের কন্টাকাকীর্ণ পথচলা মসৃণ করতে মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহ, আশীর্বাদ পেয়েছি। এ ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি