সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে সাবলীলভাবে কাজ করছি : ফরহাদ হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে সরকার অত্যন্ত সাবলীলভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর, সংস্থা এবং অনুবিভাগের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিটি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে। মন্ত্রণালয়সমূহ অনেক কাজেই এ মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। এছাড়া করোনাকালীন সময়ে কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে কাজ হলেও আমাদেরকে অধিক সতর্কতা ও গতিশীলতার সঙ্গে কাজ করতে হয়েছে। এই সংকটকালীন সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে হয়েছে। জনপ্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গতিশীল মন্ত্রণালয়, তাই এই মন্ত্রণালয়ের থেমে থাকার কোনো সুযোগ নেই।’

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমরা নিজেদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে অভ্যস্ত করতে পেরেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে, ফলে আমরা এই সংকটকালীন সময়েও অনেক নিরাপদে থেকে কাজ করতে পারছি। তিনি দেশকে এই সক্ষমতার জায়গায় আনতে পেরেছিলেন বলেই আজ আমরা প্রতিকূলতার মাঝেও কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছি।’

‘সারা বিশ্ব যখন বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে অত্যন্ত সাবলীলভাবে কাজ করে যাচ্ছি।’

ভবিষ্যতে জনগণকে আরও দ্রুত ও কার্যকরভাবে সেবা দিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির তাগিদ দেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় অর্থবহ ও সক্রিয়তার সঙ্গে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের (বিয়াম) মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক, মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ