,

সরকারের সঙ্গে মিল রেখেই ঈদে শিল্প-কারখানার ছুটিও তিনদিন

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি তিনদিন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি থাকবে। ছুটিটা যাতে সবাই মেনে চলে আমরা সেই বিষয়ে বলেছি। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন আমরা সেটা লক্ষ্য রাখব।’

শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বসে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত নেবেন।’

সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান