শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা হলেও বাড়িতে পরীক্ষা করতে দেবেন না রেখা

news-image

বিনোদন ডেস্ক : চিরসবুজ রেখার এক কথা— হোক করোনা! বাড়িতে মুম্বাই পৌরসভার কর্মীদের ঢুকতে দেওয়া হবে না।

আনন্দবাজার পত্রিকা জানায়, এ বলিউড নায়িকার বাড়ির একাধিক কর্মচারীর করোনা পজিটিভ। তাদের মধ্যে রয়েছেন একজন নিরাপত্তা কর্মীও।

ইতিমধ্যে মুম্বাই পৌরসভার কর্মীরা আক্রান্তদের নিয়ে গেছেন চিকিৎসার জন্য। কিন্তু বাড়ি স্যানিটাইজড করা বা কভিড টেস্টের জন্য কিছুতেই হদিশ মিলছে না বাড়ির কর্ত্রীর।

সংক্রমণ যাতে আর না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। রেখার বাংলো সি স্প্রিং সিল করে দেওয়া হয়েছে। কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে এই বাড়ি ও আশপাশের এলাকা।

স্বাভাবিকভাবেই ডাক পড়ে রেখা ও তার সহকারী ফারজানার। তাদের বলা হয়, টেস্ট ছাড়াও গোটা বাংলো স্যানিটাইজড না করলে নতুন করে সংক্রমণ ছড়াতে পারে। কিন্তু এই পদক্ষেপের জন্য কোনোভাবেই নাকি রাজি করানো যাচ্ছে না ‘উমরাওজান’ নায়িকাকে।

ফারজানা পৌরসভার কর্মীদের অভিনেত্রীর ফোন নম্বর দিয়েছেন। বলেন, আগে ফোনে ম্যাডামের সঙ্গে কথা বলে তারপর যেন তারা আসেন। কিন্তু সব চেষ্টাতেই পানি ঢেলে দিয়েছেন রেখা। তার একটাই কথা— বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেবেনই না, টেস্টও করাবেন না!

অভিনেত্রীর দাবি, তিনি অচেনা কারোর সংস্পর্শে আর আসতে চান না। তাই তার বাড়িতে অজানা মানুষদের প্রবেশ নিষেধ। নিন্দুকদের দাবি, এই সুযোগে কেউ যাতে অভিনেত্রীর আসল চেহারা দেখে নিতে না পারেন তার জন্যই সম্ভবত এই আচরণ করছেন।

অবশ্য রেখা জানিয়েছেন, তিনি নিজেই নিজের লালারস সংগ্রহ করে পৌরসভায় জমা দেবেন। বাড়িতে ঢুকতে না পেরে মুম্বাই পৌরসভা আপাতত রেখার লালারসের জন্যই অপেক্ষা করছে।

এ দিকে রেখার সাবেক প্রেমিক ও সহকর্মী অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই হাসপাতালে আছেন তার ছেলে অভিষেক বচ্চন। তাদের অবস্থা স্থিতিশীল। এ ছাড়া করোনা আক্রান্ত বচ্চন পরিবারের অন্য দুই সদস্য ঐশ্বরিয়া ও আরাধ্যা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ