সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘করোনা প্রটোকল ভঙ্গ’ দ্বিতীয় টেস্টে বাদ ইংল্যান্ডের আর্চার

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে দুঃসংবাদ শুনল ইংল্যান্ড দল। সিরিজে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘বায়ো-সিকিউর প্রটোকল’ ভাঙার কারণে দল থেকে ম্যাচটি থেকে বাদ দেওয়া হয়েছে তারকা পেসার জোফরা আর্চারকে।

বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বলে এএফপি ও বিবিসি’বর খবরে বলা হয়েছে।

প্রটোকল অনুযায়ী আর্চারকে এখন পাঁচ দিনের আইসোলেশনে পাঠানো হবে। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের জন্য তাকে দলে ডাকা হতে পারে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সাউদাম্পটনে প্রথম টেস্টে ৪ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয় দল।

দ্বিতীয় টেস্টের জন্য বুধবার ঘোষিত ইংল্যান্ড দলে আর্চারের নামও ছিল। এদিন বিকেলের দিকে জানা যায়, করোনা প্রটোকল ভেঙেছেন ক্যারিবীয় বংশোদ্ভূত এই পেসার। তবে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার নিয়মের কোন দিকটি অমান্য করেছেন তা জানানো হয়নি।

ম্যাচ মাঠে গড়ানোর আর মাত্র কয়েক ঘণ্টা থাকলেও ১৩ সদস্যদের দলে আর্চারের পরিবর্তে এখনো কাউকে নেওয়ার ঘোষণা দেয়া হয়নি।

করোনা প্রটোকল ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন আর্চার, “আমি যা করেছি সে জন্য আমি খুবই দুঃখিত।”

“আমি কেবল নিজেকেই নয়, পুরো দল ও ম্যানেজমেন্টকে হুমকিতে ফেলে দিয়েছি। আমি আমার কাজের ফল নেমে নিচ্ছি। সবার কাছে ক্ষমা চাইতে চাই আমি।…টেস্টটি মিস করছি ভেবে আমার অনেক খারাপ লাগছে।”

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী