শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ৪ জেলা থেকে যাতায়াত বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

news-image

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে ঈদের ছুটিতে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ অবস্থায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মহামারি করোনা ভাইরাসের অধিক সংক্রমিত এই চার জেলার বিভিন্নস্থান লকডাউন করা হয়েছে। চলাচলও সীমিত করা হয়েছে এসব জেলার বিভিন্ন অংশে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ