শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আরও ৭২ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে চার জেলায় নতুন করে আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে পুলিশ, আনসার, চিকিৎসক, ব্যাংকার, নার্স ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পীরগঞ্জে ৫, বদরগঞ্জে ২, মিঠাপুকুরে ২, পীরগাছায় ১, কাউনিয়াতে ১, রংপুর সদরে ২, রমেকহা ভর্তি রোগী ২ জন, আনসার সদস্য ১ জন, আরআরএফ পুলিশ সদস্য ১, করোনা হাসপাতালের ১ জন, সেনপাড়ার চিকিৎসক ১ জনসহ নগরীর বিভিন্ন এলাকার আরও ১৫ জন রয়েছেন।

এছাড়া কুড়িগ্রাম সদরে ৫, নাগেশ্বরীতে ৬ ও ভুরুঙ্গামারীতে ৫ জন, গাইবান্ধা সদরে ৪, গোবিন্দগঞ্জে ৪, সুন্দরগঞ্জে ২, পলাশবাড়ীতে ১ ও সাঘাটায় ১ জন এবং লালমনিরহাট সদরে ৪, হাতিবান্ধায় ৪ ও আদিতমারীর ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ৩৪ জন, কুড়িগ্রামে ১৬, গাইবান্ধায় ১২ এবং লালমনিরহাটে ১০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুরে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৯২৫ জন।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি