সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহেদের প্রতারণার কৌশল ছিল গণ্যমান্যদের সঙ্গে ছবি তোলা

news-image

নিউজ ডেস্ক : আমি প্রথমেই বলেছি সাহেদ খুব ধুরন্ধর প্রকৃতির। তিনি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে প্রতারণা করার কৌশল হিসেবে ব্যবহার করতেন। তিনি স্থান পরিবর্তনের জন্য সব সময় প্রস্তুত থাকতেন। এজন্য তার উত্তরার অফিস থেকে জাল নোট, জুতা ও স্যুটকেস ভরা কাপড় পাওয়া গেছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় র‌্যাব হেডকোয়ার্টারে নানান প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মামলার তদন্তভার র‌্যাবের কাছে রাখতে কোনো বিব্রতবোধ করছেন কিনা? প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা বিব্রতবোধ করলে প্রতারণার অভিযোগে সাহেদ করিমকে গ্রেফতার করে আনতাম না। এতেই বোঝা যায় যে বিব্রতবোধ করার কোনো প্রশ্নই আসে না। এই মামলার তদন্তভার গ্রহণের জন্য যে প্রক্রিয়া রয়েছে সেটি মেনেই আমরা কার্যক্রম গ্রহণ করবো।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা ছবি দেখেছি তাকে গ্রেফতারের সময় তার কোমরে পিস্তল ছিল। এমন একটি অস্ত্র তার কাছে রেখে ছবি তোলায় র‌্যাব কতটুকু দায়ত্বশীলতার পরিচয় দিয়েছে? এমন প্রশ্নের উক্তরে র‌্যাব ডিজি বলেন, এটা আমি দেখিনি।

সাহেদকে ক্ষমতাধরদের কেউ সহযোগিতা করেছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রতারণার অভিযোগে সাহেদকে গ্রেফতার করেছি। আসলে যে মামলার তদন্ত কর্মকর্তা সে আরও তদন্ত করে বিস্তারিত বের করতে পারবে।

তিনি বলেন, আমি প্রথমেই বলেছি সাহেদ খুব ধুরন্ধর প্রকৃতির। তিনি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে প্রতারণা করার কৌশল হিসেবে ব্যবহার করতেন। তিনি স্থান পরিবর্তনের জন্য সব সময় প্রস্তুত থাকতেন। এজন্য তার উত্তরার অফিস থেকে জাল নোট, জুতা ও স্যুটকেস ভরা কাপড় পাওয়া গেছে।

র‌্যাব ডিজি বলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের দ্বারা যারা প্রতারণার শিকার হয়েছেন তারা র‌্যাবের কাছে অভিযোগ নিয়ে আসেন। আমরা তাদের আইনগতভাবে অভিযোগ করার পরামর্শ দিচ্ছি। এছাড়াও আইগতভাবে আমরা তাদেরও সহযোগিতা করছি এবং করবো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে রিজেন্ট হাসপাতাল করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করে, এ ঘটনার পর স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে শোকজ করা হয়। তবে মহামারির এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের যারা সাহেদকে সহযোগিতা করেছে তাদের বিষয় র‌্যাবের ভূমিকা কী? জবাবে র‌্যাব ডিজি বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর নিজেরাই ব্যবস্থা নিচ্ছেন। এটা তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই আমরা দেখছি।

রিজেন্ট হাসপাতালের মতো দেশের অন্য হাসপাতালেও বিভিন্ন প্রতরণার অভিযোগ রয়েছে, সেসব হাসপাতালেও র‌্যাব এমন অভিযান অব্যাহত রাখবে কিনা? জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, আপনারা জানেন কয়েকদিন আগেও আমরা এসএইচএফ হাসপাতালে অভিযান চালিয়েছি। সেই হাসপাতালের মালিক ও প্রতারণার সঙ্গে জড়িতদের আইনের আওতা নিয়ে এসেছি। যেখানে আমরা তথ্য পাচ্ছি সেখানেই আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করছি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী