শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ জুলাই) রাতে র‌্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাহেদ করিমসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়েছে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদী থেকে বোরকা পরে নৌকায় করে পালিয়ে ভারতে যাওয়ার সময় সাহেদ করিমকে আটক করে র‌্যাব। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ