শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় মেয়াদ শুরু গভর্নর ফজলে কবিরের

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন সংশোধন করে ফজলে কবিরকে তৃতীয় মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নর পদে থাকাকালে ফজলে কবির সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এতদিন ধরে বলবৎ থাকা ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারে ৬৫ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকার সুযোগ ছিল। গত ২ জুলাই ফজলে কবির সেই বয়সসীমায় পৌঁছান।

তবে এখন বয়স ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত, অর্থ্যাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত ফজলে কবির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করতে পারবেন।

করোনা মহামারীর এই সময়ে ফজলে কবিরকে আরও দুই বছর রাখতে চায় সরকার। সে কারণে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।সাতষট্টি বছর বয়স পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে থাকার সুযোগ তৈরি করে গত ৯ জুলাই ‘বাংলাদেশ ব্যাংক (অ্যামেনডেন্ট) অ্যাক্ট, ২০২০’ জাতীয় সংসদে পাস হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ