,

ইতিহাসের আরেকটি পাতা ঝরে পড়ল, বললেন ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের তৃতীয় নামাজে জানাজায় অংশ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, ‘ইতিহাসের আরেকটি পাতা ঝরে পড়ল।’

বুধবার (১৫ জুলাই) এশার নামাজের পর রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে শাহজাহান সিরাজের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শাহজাহান সিরাজের মৃত্যুতে ইতিহাসের আরেকটি পাতা ঝড়ে পড়ল। জাতির দুর্ভাগ্য নতুন প্রজন্মকে এ ইতিহাস জানানো হয়নি।’

তিনি বলেন, ‘আমি এ জন্যেই তাকে সালাম জানাতে এসেছি। ওই সময় দু’জন তরুণ একজন আ স ম আবদুর রব আরেকজন শাহজাহান সিরাজ। এরাই তখন দেশের স্বাধীনতার ঝান্ডা তুলে ধরেছেন।’

শাহজাহান সিরাজের তৃতীয় জানাজায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, আইনজীবী নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা