বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন নাজমুল হোসেন শান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : মোসাদ্দেক হোসেনের পর জাতীয় দলের আরও এক তরুণ তারকা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন। তিনি নাজমুল হোসেন শান্ত। আজ সকালে একটি ঝাপসা ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, অতঃপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন।

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এবং আমি কোনোদিন আমার জীবনে অন্য কাউকে ভাবিনি। তুমিই আমার নারী, যে আমার জীবন আরও সুন্দর করে তুলেছে। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি।’

শান্তর স্ত্রী সাবরিন সুলতানার রত্নার বাড়ি রাজশাহীতে। রাজশাহীর কোরিয়ান সুগার মিল এলাকায় তাদের বসবাস। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২১ বছর বয়সী শান্ত ২০১৭ সালে অভিষেকের পরে মাত্র ৪টি টেস্ট খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচের একাদশে ছিলেন তিনি। চার টেস্টে তার সংগ্রহ ২০১ রান। ইনিংস সর্বোচ্চ রান ৭১। শান্ত এ পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন পাঁচটি। এই সংস্করণে তার সংগ্রহ মাত্র ৫৫ রান। দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৬ রান।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক