শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চির‌নিদ্রায় শা‌য়িত হ‌লেন এন্ড্রু কি‌শোর

news-image

চির‌নিদ্রায় শা‌য়িত হ‌লেন প্লেব‌্যাক সম্রাট‌ এন্ড্রু কি‌শোর। বুধবার সা‌ড়ে ১১টায় রাজশাহীর স্থানীয় খ্রিষ্টানদের কবরস্থা‌নে সমা‌হিত করা হয় তা‌কে।প্রিয় এই শিল্পী‌কে শেষ বিদায় জানা‌তে এ‌সে‌ছি‌লেন র‌াজশাহী ২ আস‌নের এম‌পি ফজ‌লে হো‌সেন বাদশা, রাজশাহীর বি‌ভিন্ন সংগীত প্রতিষ্ঠা‌নের সদস‌্য ও শিক্ষকরা।

ঢাক‌া থে‌কে এন্ড্রু কি‌শোর‌কে শেষ বিদায় জানা‌তে এ‌সে‌ছি‌লেন জন‌প্রিয় সুরকার ইথুন বাবু, চল‌চ্চিত্র শিল্পী স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌য়েদ খান প্রমুখ।সবাইকে কাঁদিয়ে ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন গানের মহারাজ। ছে‌লে মে‌য়ে সপ্তক ও সঙ্গা অ‌স্ট্রেলিয়া‌তে থাকায় ৯ দিন পর কবর দেওয়া হ‌লো এন্ড্রু কি‌শোর‌কে।

kisor

রাজশাহীর স্থানীয় চা‌র্চে বুঘবার সকাল ৯টায় শেষ শ্রদ্ধা জানা‌তে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে এন্ড্রু কি‌শোর‌কে। সকাল ৯টা থে‌কে ১০টা পর্যন্ত গির্জার ম‌ধ্যে রাখা হয় তা‌কে। এরপর প্রিয় গায়‌কের প‌রিবার প‌রিজন ছে‌লে মে‌য়ে‌দের নি‌য়ে প্রর্থানা ক‌রেন ফাদ‌ার।

প্রার্থনা শে‌ষে সাধার‌ণের শ্রদ্ধা জানা‌তে চা‌র্চের সাম‌নে রাখা হয় মর‌দেহ। এখা‌নে সবাই ফু‌লে ফু‌লে সিক্ত ক‌রেন এন্ড্রু কি‌শোর‌কে।
চার্চের আয়োজন শেষ হলে এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হয় রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যান এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ