সাহেদকে আটক করেছে র‍্যাব

news-image

ঢাকার রিজেন্ট হাসপাতাল প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রধান আসামি এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।বুধবার ভোরে সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন র‍্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। মি. বিল্লাহ জানান, দেবহাটা সীমান্ত দিয়ে মো. সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব মুখপাত্র।বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে মো. সাহেদের পৈত্রিক বাড়ি সাতক্ষীরা জেলায়।র‍্যাব জানিয়েছে, আজ তাকে হেলিকপ্টরে করে ঢাকায় এনে আদালতে তোলা হবেআটক মো. সাহেদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব

রিজেন্ট হাসপাতাল প্রতারণার মামলায় এর আগে আরো ১০ জনকে আটক করা হয়েছে।সর্বশেষ আটক করা হয় প্রতিষ্ঠানটির এমডি মাসুদ পারভেজকে।রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের মালিক ও এমডি সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে

টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে গত ৭ জুলাই সিলগালা করে দেয়া হয়েছে ঢাকার উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়।এরপর ফেসবুকে অনেকে মো: শাহেদের বহু ছবি শেয়ার করেছে যেখানে তাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথে দেখা গেছে।

র‍্যাব-এর তথ্য অনুযায়ী করোনাভাইরাস টেস্ট করারা জন্য রিজেন্ট হাসপাতাল প্রায় ১০ হাজার মানুষের নমুনা সংগ্রহ করেছে।কিন্তু সেগুলো পরীক্ষা না করেই রোগীদের ভুয়া ফলাফল দেয়া হয়েছে।র‍্যাব জানিয়েছে, ৪৫০০ ভুয়া টেস্টের কাগজপত্র তাদের হাতে এসেছে।

র‍্যাব বলছে, টেস্টের ভুয়া ফলাফল তৈরি করা হয়েছে রিজেন্ট হাসপাতালের কম্পিউটার সিস্টেমে।প্রতিষ্ঠানটির কম্পিউটার অপারেটরদের দ্বারা ভুয়া ফলাফল তৈরি করতে বাধ্য করেছে হাসপাতালটির চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ