শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ

news-image

চিত্রনায়িকা মৌমিতা মৌ এখন ঈদের নাটক নিয়ে ব্যস্ত। ঈদের নাটকের কাজ নিয়ে গত কয়েকদিন থেকে তার ব্যস্ত সময় কাটছে বলে জানালেন। তিনি ইতোমধ্যে দুটি নাটকের কাজ করেছেন এফডিসির উল্টো দিকের প্রিয়াংকা শুটিং হাউজে। এর মধ্যে একটি হলো নাট্যনির্মাতা আদিত্য জনি পরিচালিত টু-লেট পার্টনার। সাত পর্বের এই নাটকটি প্রচারিত হবে নাগরিক টিভিতে। এই নাটকটি রচনা করেছেন মির্জা রাকিব। এই নাটকটিতে মৌমিতা ছাড়াও কাজ করছেন প্রকৃতি, সায়মা রুশা, আশিক, আরফান, রেবেকা প্রমূখ।

এছাড়া তিনি মাইনুল হোসেন খোকনের সোহরাব রুস্তম, সাদেক সিদ্দিকীর জামাই সাহেব এবং মীর সাব্বিরের মুক্ত ধারাবাহিক দাদো-তে কাজ করছেন। তিনি বলেন, ‘নাটকে কাজ করতে আমার ভালোই লাগছে। ভাবছি চলচ্চিত্রের পাশাপাশি নাটকে নিয়মিত কাজ করব।’ মৌমিতা এ পর্যন্ত ১০টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে ছয়টি ছবি মুক্তি পেয়েছে। চারটির কাজ শেষ করেছেন। পরিচালক মিজানুর রহমান মিজানের দুটি ছবি – রাগী ও তোলপাড়, তাজু কামরুলের রক্তাক্ত সুলতানা ও তাজুল ইসলামের গোপন সংকেত রয়েছে মুক্তি না পাওয়া ছবিগুলোর মধ্যে। তবে জানা গেছে, তার পরিবারের সিনেমায় কাজ করার চেয়ে নাটকে কাজ করার ব্যাপারে আগ্রহ বেশি।

নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিবারের আকাংখাই পূরণ করছেন বলে ধরে নেওয়া যায়। ইডেন তেকে স্নাতকোত্তর করা মৌমিতার ওপর বিয়ের ব্যাপারেও চাপ আছে, যা এখন পর্যন্ত তিনি এড়িয়ে যেতে সমর্থ হয়েছেন। ২০১৩ সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ মুক্তি পায়। এরপর একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’, ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানী’, মালেক আফসারীর ‘অন্তর্জ্বালা’ ও বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদের ‘কুসুমপুরের গল্প’ ছবিতে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ