,

করোনা শীতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস শীত মৌসুমে আরও ভয়ংকর রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে বিষয়ে ইতিমধ্যেই ধারণা তৈরিতে ব্রিটেনের প্রেক্ষাপটে একটি মডেল দাঁড় করানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

এতে বিজ্ঞানীরা বলছেন, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ রূপ ধারণ করতে পারে। শীত মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া হয়নি।

বিজ্ঞানীরা আরও বলছেন, করোনা পরিস্থিতির ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে যদি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

নতুন এই গবেষণায় বলা হয়েছে, শীতে করোনা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। শীতে যখন মানুষ ঘরেই বেশি সময় কাটায় তখন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে।

জানা গেছে, এ পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে ৪৪ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা