,

রসুলপুরের সৌন্দায্য রুপ নিল মিনিকক্সবাজারে

news-image

সাইফুর রহমান বিজয় : তিতাস বিধৌত নির্মল প্রাকৃতিক সৌন্দর্য আর হাওর বিলাসের আমেজ খুঁজতে ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুরের সৌন্দয্য দেখতে ভিড় করছে জেলা শহর ও আশাপাশের ভ্রমণ প্রিয় দর্শনার্থীরা।একটু বিনোদনের জন্য ছুটছেন মিনি কক্সবাজারখ্যাত রসুলপুরে।তবে সামাজিক দুরত্ব ও সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ সচেতন মহলের।তাছাড়া ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। আনন্দ-উল্লাসে মেতে ওঠছেন তরুণ-তরুণীরা।

কেউ কেউ প্রিয়জন কিংবা পরিবার পরিজন নিয়ে নৌকা ভ্রমণে ছুটছেন রসুলপুরের রাশি রাশি জলে। উপভোগ করছেন ছোট ছোট ঢেউ আর নির্মল বাতাস এবং অপরূপ প্রকৃতি ও দূর আকাশে ভেসে বেড়ানো মেঘ আর নীল আকাশ। কেউ কেউ পানিতে নেমে সমুদ্র সৈকতের মতো সাঁতার কাটছেন। আবার কখনও উপভোগ করছেন সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য।এ যেন এক সমুদ্র সৌন্দয্য। বিনোদনকে ঘিরে এলাকায় কয়েকটি রেস্তুরা গড়ে ওঠছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে গোকর্ণঘাট ও নবীরনগর সংযোগ সেতু।গোকর্ণঘাট থেকে কুড়িঘর পর্যন্ত বিলের সৌন্দয্য উপভোগ করা যায়। আর বিলের ভেতরের গ্রামগুলো দেখতে অনেকটা দ্বীপের মত মনে হয়।এ যেন এক অপরূপ সৌন্দর্য।এতে কক্সবাজার সমুদ্র সৈকতের মত আমেজ উপভোগ করেন তারা।

প্রায় তিন মাস এ আনন্দ উপভোগ করা যায় অনায়াসে। এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি করেছেন দর্শনার্থীসহ স্থানীয়রা। স্থানীয়রা জানান, রসুলপুরে বর্ষার সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসে অনেক দর্শনার্থী। এজন্য এ রসুলপুর এখন ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত অনেকের কাছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি