সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬০টি দেশের হজ তালিকা চূড়ান্ত, হজ শেষে কোয়ারেন্টাইন

news-image

ইলেক্ট্রোনিক স্ক্রিনিংয়ের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন দেশের বাসিন্দাদের ভেতর থেকে ৭০ শতাংশ হজের সুযোগ দেয়া হচ্ছে। বাকিরা হচ্ছেন সৌদি নাগরিক। সামরিক বাহিনী ও স্বাস্থ্য বিভাগে কর্মরতরা অগ্রাধিকার পাবেন। সৌদির হজ ও উমরা মন্ত্রী ড. মোহাম্মাদ সালে বিন তাহের বেনতেন জানান এবছর হজ করতে পারবেন ১০ হাজার জন। গালফ নিউজ

১০ জুলাই থেকে সৌদির হজ মন্ত্রণালয় হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্য থেকে সম্পূর্ণ সুস্থ রয়েছেন এমন ব্যক্তিদের চিহ্নিত করে। এরপরও হজ শুরু হওয়ার আগে ফের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ কোভিডে আক্রান্ত কি না সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। হজ শেষে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৬৫ বছরের কম এবং যাদের কোনো সংক্রামক ব্যধি নেই তারাই শুধু হজে অংশ নিতে পারবেন।

হজের আনুষ্ঠনিকতা হিসেবে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের পবিত্র স্থানগুলোতে ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত যেতে পারবেন হাজিরা। সকল হাজিকে মাস্ক পরিধান করতে হবে। এসব এলাকায় বিনা অনুমতিতে প্রবেশকারিদের ২ হাজার ৬৬৬ ডলার জরিমানা গুণতে হবে।

কোভিড পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক হাজি নিয়ে এবারের হজ আয়োজনের সিদ্ধান্ত নেয় দেশটি। মক্কার পবিত্র মসজিদ থেকে হজের সমস্ত অঞ্চল নিয়মিতভাবে জীবাণুমুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী