,

সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক : রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। তিন কোটি ৬৮ লাখ টাকা জালিয়াতির দুটি মামলায় তাকে গ্রেপ্তারে এ পরোয়ানা জারি হয়।

ঢাকা মহানগ মাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করে। মো. সাইফুল্লাহ মাসুদ নামে এক ব্যক্তি সাহেদের বিরুদ্ধে দুটি মামলা করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অভিযোগকারী রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত মাসুদ এন্টারপ্রাইজের মালিক। তিনি পৃথক দুটি মামলায় সাহেদের বিরুদ্ধে তিন কোটি ৬৮ লাখ টাকার মালামাল কিনে তা পরিশোধ না করার অভিযোগ আনেন।

আদালত উত্তরা পশ্চিম থানার ওসিকে ১৩ আগস্টের মধ্যে সাহেদকে হাজির করার নির্দেশ দেয়।

অভিযোগে মাসুদ জানান, সাহেদ ২০১৮ সালে দুই দফায় তার কাছ থেকে মোট তিন কোটি ৬৮ লাখ টাকার নির্মাণ সামগ্রী কিনলেও টাকা পরিশোধ করেননি। উল্টো তাকে হুমকি দেন। তিনি এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা