,

যেভাবে বুঝবেন বাচ্চার গুরুতর অসুস্থতা

news-image

অনলাইন ডেস্ক : বাচ্চারা গুরুতর অসুস্থ হলে অধিকাংশ সময় শুরুতে বোঝা যায় না। এর কারণ কোনো উপসর্গের কথাই তারা বলতে পারে না। ইংল্যান্ডের জেনারেল প্র্যাকটিশনার (জিপি) জো উইলিয়ামস দ্য সানে শিশুদের অসুস্থতা নিয়ে একটি কলাম লিখেছেন। সেখানে তিনি কয়েকটি লক্ষণের কথা বলেছেন, যা দেখে শিশুদের গুরুতর অসুস্থতা বোঝা যাবে।

জো বলছেন, প্রথম এক বছর বাচ্চার দিকে বেশি নজর রাখতে হয়। কারণ এই সময়ে তার ইমিউন সিস্টেম উন্নতির পথে থাকে।

নিজের বিবেচনায় বিশ্বাস: শিশুদের অসুস্থতা বুঝতে হলে নিজের বিচার-বুদ্ধির ওপর ভরসা রাখা উচিত। শিশু অসুস্থ হলে আপনার থেকে আগে কেউ বুঝতে পারবে না। তাই বাচ্চাকে অসুস্থ মনে হলে ডাক্তারের পরামর্শ নিন।

ঘুম: বাচ্চারা এমনিতে একটু বেশি ঘুমায়। তাতে ভয়ের কিছু নেই। কিন্তু আপনার বাচ্চা সাধারণত যতটুকু ঘুমায় হঠাৎ তার থেকে বেশি ঘুমালে সতর্ক হতে হবে। যদি এনার্জি লেভেল কমে যায়, কম খেলা করে তাহলে ঠান্ডাজনিত সমস্যার আঁচ করতে হবে। যেকোনো প্রদাহের কারণেও বাচ্চা এমন করতে পারে।

অনবরত কান্না: খুব অল্প বয়সে বাচ্চারা শুধুমাত্র কান্নার মাধ্যমে যোগাযোগ করে থাকে। প্রয়োজন অনুযায়ী তার কান্নার ধরনও পাল্টে পায়। ক্ষুধা লাগলে একভাবে কাঁদে, ব্যথা পেলে আরেকভাবে। অভিভাবক হিসেবে এটি আপনার ধীরে ধীরে বুঝে যাওয়ার কথা।

যদি বাচ্চা একটানা কাঁদতে থাকে তাহলে তার পেটে ব্যথা কিংবা কানের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা