শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা সন্দেহ : স্বাগতা হোম কোয়ারেন্টাইনে

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অনেক দিন ধরেই স্বাভাবিকভাবে চলছে না মানুষের জীবন। অনুমতি থাকার পরও শুটিংয়ে ফিরতে ভয় পাচ্ছেন তারকারা।

সম্প্রতি শুটিং সেটে কলাকুশলীদেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাই এখন নিয়মিত অভিনয় করতে নারাজ অনেক তারকা। এসব আতঙ্কের মধ্যেই সম্প্রতি শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা।

একটি মাত্র নাটকে অভিনয় করেই নিজেকে আড়াল করে নিয়েছেন তিনি। গাজীপুরের পূবাইলে গিয়ে শামীম জামানের পরিচালনায় একটি ঈদের নাটকে শুটিং করেছেন স্বাগতা। সে শুটিং শেষ করেই করোনা সন্দেহে আবার হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘অভিনয়ের জন্য অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু প্রায় সবার কাজই ফিরিয়ে দিয়েছি। আমি আসলে পরিস্থিতি বোঝার জন্য একটি নাটকে অভিনয় করেছি। এটাই প্রচার হবে এবারের ঈদে। এর আগে আর কোনো নাটকে কাজ করব না। তবে ঈদের পর যদি পরিস্থিতি উন্নতি হয়, তবেই কাজে ফিরব।’

করোনাভাইরাসজনিত সমস্যায় মার্চের তৃতীয় সপ্তাহে যখন শুটিং বন্ধ হয়, ঠিক তখন থেকেই মিডিয়ার সব ধরনের কাজ থেকে বিরত ছিলেন স্বাগতা। এ সময়টায় ঘরে বসে অনলাইনে করোনার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ