শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়ূর ২-এর মাস্টার গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের মামলার অন্যতম আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার গ্রেফতার হয়েছেন।

সোমবার ভোরে র্যা ব ১০-এর একটি দল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে র্যািব সদর দফতরের সহকারী পরিচালক সুজয় সরকার জানিয়েছেন।

এ বিষয়ে সোমবার কারওয়ানবাজার র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এর আগে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে তিন দিনের রিমান্ড শেষে রোববার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গত ২৯ জুন ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়।

ওই ঘটনায় নৌপুলিশের এসআই শামসুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ