,

করোনা ভ্যাকসিন কাকে দেওয়া উচিত, জানালেন বিল গেটস

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে মরিয়া হয়ে উঠেছে পুরো বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কার হলে সর্বোচ্চ দরদাতা অর্থাৎ সর্বোচ্চ দামে যিনি কিনতে পারবেন তিনি নন, বরং যার প্রয়োজন তাকেই দেওয়া উচিত বলে মনে করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়, গত শনিবার আন্তর্জাতিক এইডস সোসাইটি আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন বিল গেটস।

বিল গেটস বলেন, ‘যদি আমরা ওষুধ আর ভ্যাকসিন যে জায়গায় সর্বাধিক প্রয়োজন, সেখানে না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে দেই, তবে এই মহামারি আরও দীর্ঘ হবে এবং তা গুরুতর অন্যায় হবে। বিতরণের ক্ষেত্রে আমাদের বৈশ্বিক নেতাদের প্রয়োজন, যারা সমতার ভিত্তিতে বণ্টনে কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন। বাজারভিত্তিক বণ্টন করবেন না।’

তিনি বলেন, ‘বৈশ্বিক সহযোগিতা, সরঞ্জাম উদ্ভাবন ও যেখানে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তা খুঁজে বের করা বেশ জটিল। যখন সংস্থা, জাতিসমূহ, প্রতিষ্ঠান সম্মিলিত প্রতিক্রিয়ায় একসঙ্গে কাজ করার পক্ষে থাকে, তখন অসাধারণ প্রভাব আমরা দেখতে পাই।’

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে বিশ্বের অনেক দেশ ও সংস্থা কাজ করে যাচ্ছে। তবে ভ্যাকসিন আবিষ্কার হলে তা হয়তো উন্নয়নশীল দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোই আগে পাবে। এ সম্মেলনে করোনা ভ্যাকসিন বিনা মুনাফায় সবার জন্য বিবেচনা করার জন্য আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা